সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষিজমি ও বনভূমিতে রিসোর্ট, সাভারে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা কবরের জন্যও ঢাকায় জমির হিসাব, কোথাও লাখ কোথাও কোটি টাকা নওগাঁয় উন্নয়নকৃত সড়ক উদ্বোধন  রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু সড়ক দুর্ঘটনায় আহত রুয়েটের শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান বেলার মামলায় আটকে কক্সবাজারের ১২৮ কোটি টাকার সড়ক ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪ নিত্যপণ্যের বাজার ও জ্বালানি সংকট উত্তরণে সরকার সঠিক পথে রয়েছে: নওগাঁয় জাহিদুল ইসলাম ধলু এমপি

সড়ক দুর্ঘটনায় আহত রুয়েটের শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

  • প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪.২৮ পিএম
  • ১২ দেখেছেন:

মো: গোলাম মুরতুজা: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত ২৩ সেপ্টেম্বর বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত রাফিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় রুয়েট প্রশাসনের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার এ্যম্বুলেন্স যোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৭ সেপ্টেম্বর) তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকবৃন্দ।

এদিকে শিক্ষার্থীর মৃত্যুতে রুয়েট পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এক শোক বার্তায় উপাচার্য বলেন, মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে রুয়েট পরিবার শোকাহত। মহান রাব্বুল আলামিন তার পরিবারকে এই শোক সহ্য করবার তৌফিক দান করুন। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপাচার্য।

গত ২৩ সেপ্টেম্বর বুধবার রাতে রাজশাহী নগরীর বিনোদপুর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান (সিএসই) বিভাগের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার। এই ঘটনার পর তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। এমন অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার এবং সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাফিদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। এসময় তারা হাসপাতালের পরিচালক সহ চিকিৎসকবৃন্দের সাথে কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মাথায় তীব্র আঘাতের ফলে রাফিদের মস্তিষ্কে রক্ত জমে আছে। উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে ঢাকায় নেওয়া প্রয়োজন। তাৎক্ষণিক রুয়েট প্রশাসন আড়াই লাখ টাকা জোগাড় করে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে রাফিদকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে।

শেয়ার করুন

আরও খবর>

© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews