মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধামইরহাটে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে গৃহবধূ জখম নওগাঁয় ৭২ঘন্টা পেরিয়ে গেলেও পরিবহণ চলাচল শুরু হয়রানি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় কক্সবাজারের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট শুরু বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের পাঞ্জাব প্রদেশে সিরিকে নতুন করে সাজালো অ্যাপল রাজধানীর আশপাশের নদীগুলো পরিণত হয়েছে লাশের ভাগাড়ে

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

  • প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১.২২ এএম
  • ৪২ দেখেছেন:

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন যে শান্তি প্রস্তাব দিয়েছিল ইরান, সেটি বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব তো বাতিল করেছেনই, উপরন্তু নিজের সহকারীদের বলেছেন যে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নির্বাচন শেষ হওয়ার পর নভেম্বর মাস থেকে ফের ইরানে বোমাবর্ষণের নির্দেশ দেবেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালে এ প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো কর্মকর্তা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছিলেন, মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে ওয়াশিংটনকে নতুন একটি শান্তি চুক্তির নথি পাঠিয়েছে তেহরান এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদি চুক্তির শর্তগুলো মেনে নিতে রাজি থাকেন- তাহলে আগামী ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান। সংবাদ সম্মেলনে আরাগচি আরো বলেছিলেন, জুন মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে উল্লিখিত শর্তগুলোই নতুন চুক্তির নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। “সবকিছুই প্রস্তুত আছে। এখন শুধু চুক্তি সম্পাদন ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফ থেকে আন্তরিকতার অপেক্ষা”, সংবাদ সম্মেলনে বলেছিলেন আরাগচি।সূত্র:  এফএনএস বিশ্ব

শেয়ার করুন

আরও খবর>

© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews