রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪ নিত্যপণ্যের বাজার ও জ্বালানি সংকট উত্তরণে সরকার সঠিক পথে রয়েছে: নওগাঁয় জাহিদুল ইসলাম ধলু এমপি রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ নওগাঁয় আদিবাসী জনগোষ্ঠীর জন্য কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন দুই উপজেলার সীমান্তে সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ বসুন্ধরার সহায়তায় নান্দাইলে ২০ নারীর স্বপ্নপূরণের যাত্রা সিনেমা থেকে বাদ পড়েন তাপসী জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! আওয়ামী লীগের দোসর গ্রেপ্তারে পুলিশকে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিত্যপণ্যের বাজার ও জ্বালানি সংকট উত্তরণে সরকার সঠিক পথে রয়েছে: নওগাঁয় জাহিদুল ইসলাম ধলু এমপি

  • প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৪৭ পিএম
  • ২৩ দেখেছেন:

স্টাফ রিপোর্টার: নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, জ্বালানি তেল, বিদ্যুৎ এবং গ্যাস খাতের সংকট থেকে দেশ ধীরে ধীরে উত্তরণের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সুফল বয়ে আনছে বলেও জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নওগাঁ শহরে ব্যবসায়ী ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন। এ সময় দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিয়ে সরকারের চলমান কার্যক্রমের নানা দিক তুলে ধরা হয়।

কর্মসূচির শুরুতে শহরের ব্রিজের মোড়, সুপারিপট্টি, ডাবপট্টি, ইসলামপুর রোড, কাপড় পট্টি, গোস্তহাটির মোড় ও বাজারে এলাকাসহবিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়। পরে শহরের ঢাকাবাস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত এক গণসংযোগে অংশ নেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আজম রানা, নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, নওগাঁ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান এবং ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ।
এ সময় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।##

শেয়ার করুন

আরও খবর>

© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews