সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষিজমি ও বনভূমিতে রিসোর্ট, সাভারে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা কবরের জন্যও ঢাকায় জমির হিসাব, কোথাও লাখ কোথাও কোটি টাকা নওগাঁয় উন্নয়নকৃত সড়ক উদ্বোধন  রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু সড়ক দুর্ঘটনায় আহত রুয়েটের শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান বেলার মামলায় আটকে কক্সবাজারের ১২৮ কোটি টাকার সড়ক ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪ নিত্যপণ্যের বাজার ও জ্বালানি সংকট উত্তরণে সরকার সঠিক পথে রয়েছে: নওগাঁয় জাহিদুল ইসলাম ধলু এমপি

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

  • প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৪৮ পিএম
  • ৩১ দেখেছেন:

এফএনএস (প্রতিবেদক):  দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৪ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর)  স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৮০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৮৬ হাজার ৮১৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৪ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৯৯ জন।

গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৫৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।

এ সময়ে হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৮৬ জন শিশুর মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

আরও খবর>

© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews