স্টাফ রিপোর্টার: নওগাঁ পৌরসভা এলাকা ৭নং ওয়ার্ডে বিজিবি ক্যাম্প বটতলী হতে ইকরতারা বাইপাস ব্রীজ পর্যন্ত ০০-১৯৮৫ মিটার দৈর্ঘ সম্পন্ন উন্নয়নকৃত সড়ক চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
ছোট যমুনা নদীর ধার বরাবর উন্নয়ন সম্পন্ন এই সড়ক চলাচলের জন্য খুলে দেয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।
নওগাঁ সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ এবং সাবেক ছাত্র নেতা জুল হাস উর রহমান অপু।
এ সময় নওগাঁ সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক স ম আল কাফি তুহিন, নূর এ আলম মিঠুসহ জেলা ও উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৯৪ লক্ষ ৭৭ হাজার ২৯৫ টাকা ব্যায়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে।