বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
প্রথমে সিভি, পরে ভাইভা—এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের পদ্ধতি জাতিসংঘ এসেম্বলি হলে সভাপতিত্ব করছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানির প্রক্রিয়া নিয়ে জালিয়াতির অভিযোগ বাবার ন্যায্যতার প্রশ্ন, মায়ের আন্তর্জাতিক কূটনীতি, এবার তারেকের নতুন অধ্যায় মান্দার উথরাইল বিলে কৃষকের জন্য সেড, মিলেছে স্বস্তি জাপানে টাইফুন দুজুয়ানে নিহত ৪, বিদ্যুবিচ্ছিন্ন ৪৫ হাজার বাড়ি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর, সুযোগ তিন ধরনের শিক্ষার্থীর

জাপানে টাইফুন দুজুয়ানে নিহত ৪, বিদ্যুবিচ্ছিন্ন ৪৫ হাজার বাড়ি

  • প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১.৩৬ পিএম
  • ৩৩ দেখেছেন:
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট: জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২২ জন। বিদ্যুবিচ্ছিন্ন হয়ে পড়েছে ৪৫ হাজার বাড়ি।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এএফপি।

টাইফুন দুজুয়ানের প্রভাবে ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসের মুখে পড়েছে দেশটি। শক্তিশালী এ ঝড়ের কারণে অন্তত ১৬ লাখ মানুষকে এলাকা ছেড়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

গতকাল সোমবার টাইফুন দুজুয়ান ঘণ্টায় ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) সর্বোচ্চ বাতাসের বেগ নিয়ে টোকিওর নিকটবর্তী কাৎসুউরার ১৩০ কিলোমিটার দক্ষিণাঞ্চল দিয়ে স্থলে উঠে আসে।টাইফুনের প্রভাবে অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) ও জাপান এয়ারলাইন্সের (জেএএল) প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি কিছু রেল ও সড়ক পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews