মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধামইরহাটে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে গৃহবধূ জখম নওগাঁয় ৭২ঘন্টা পেরিয়ে গেলেও পরিবহণ চলাচল শুরু হয়রানি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় কক্সবাজারের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট শুরু বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের পাঞ্জাব প্রদেশে সিরিকে নতুন করে সাজালো অ্যাপল রাজধানীর আশপাশের নদীগুলো পরিণত হয়েছে লাশের ভাগাড়ে

মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়

  • প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৪৮ পিএম
  • ১২ দেখেছেন:

নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ : নওগাঁর মান্দায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

মতবিনিময় সভায় মান্দা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও দুর্নীতি নিয়ে সাংবাদিকেরা মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য পেতে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন সাংবাদিকেরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘মান্দা উপজেলাকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে আপনারা উন্নয়নের ধারাকে বেগবান করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘জনস্বার্থে সরকারের উন্নয়নমূলক কাজের তথ্য পেতে যেন কোনো সাংবাদিক হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে। মান্দার সার্বিক দুর্নীতি প্রতিরোধ এবং তথ্যপ্রবাহ সচল রাখতে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের এই মেলবন্ধন অব্যাহত থাকবে।’

সভায় উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মকলেছুর রহমান মকেসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও খবর>

© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews