রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪ নিত্যপণ্যের বাজার ও জ্বালানি সংকট উত্তরণে সরকার সঠিক পথে রয়েছে: নওগাঁয় জাহিদুল ইসলাম ধলু এমপি রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ নওগাঁয় আদিবাসী জনগোষ্ঠীর জন্য কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন দুই উপজেলার সীমান্তে সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ বসুন্ধরার সহায়তায় নান্দাইলে ২০ নারীর স্বপ্নপূরণের যাত্রা সিনেমা থেকে বাদ পড়েন তাপসী জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! আওয়ামী লীগের দোসর গ্রেপ্তারে পুলিশকে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নওগাঁয় মা-বোনকে গালিগালাজের প্রতিবাদে মারপিট, অভিযোগ করায় দোকান ভাঙচুর

  • প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৪৪ পিএম
  • ৪২ দেখেছেন:

ডেস্ক রিপোর্ট: নওগাঁর রাণীনগরে মা-বোনকে গালিগালাজের প্রতিবাদ করতে গিয়ে তুহিন হাসান নামে এক যুবক মারপিটের শিকার হয়েছেন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার বাবা ও ছোট ভাইকেও মারধরের অভিযোগ উঠেছে। পরে থানায় অভিযোগ করায় তাদের ওষুধের দোকানে হামলা, ভাঙচুর ও দুই লাখ টাকা লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ঘটনায় তুহিন হাসান বাদী হয়ে রতন ও সৌরভসহ আটজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার আতাইকুলা তজের মোড়ে মোবাইল ফোনে তুহিনের মা-বোনকে গালিগালাজের প্রতিবাদ করলে রতন ও সৌরভসহ কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তুহিনকে বাঁশ দিয়ে মারধর করা হয়। তাকে রক্ষা করতে ছোট ভাই তুষার ও বাবা আজিজুল হাকিম এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

তুহিনের ভাই তুষার অভিযোগ করেন, ঘটনার পর থানায় অভিযোগ করার পর প্রতিপক্ষ আবার দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় তারা পালিয়ে গেলে তাদের ওষুধের দোকানে ভাঙচুর করে নগদ দুই লাখ টাকা নিয়ে যাওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে রতন বলেন, ভুলবশত ফোন যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে গালিগালাজ ও মারপিটের ঘটনা ঘটে। দোকান ভাঙচুর বা টাকা নেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, মারপিট ও দোকান ভাঙচুরের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরও খবর>

© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews