স্টাফ রিপোর্টার: নওগাঁয় এ্যাডভোকেসী এন্ড লবিং সম্পর্কিত ৩ তিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ “এ্যাডাব” এর উদ্যোগে স্থানীয় দাবী মৌলিক উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে। ড. মোহাম্মদ এয়াকুব কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করেন।
বৃহষ্পতিবার বেলা ৩টায় সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে প্রশিক্ষণ কর্মসূচীর শেষ হয়েছে৷ দাবী মৌলিক উন্নয়ন সংস্থার মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাবীর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার সীমা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ আকতার।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মোঃ কায়েস উদ্দিন, এ্যাডাব রাজশাহী বিভাগের সমন্বয়কারী মোঃ আবু সাঈদ, এ্যাডাব প্রতিনিধি সমাপিকা হালদার, এ্যাডাব সিরাজগঞ্জ জেলার সদস্যসচিব আশরাফুল ইসলাম, এ্যাডাব নাটোর জেলা সভাপতি শিবলী সাদিক এবং এ্যাডাব নওগাঁ জেলার সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম।
তিন দিনের এই প্রশিক্ষণে রাজশাহী বিভাগের ৮ জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার ২৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।