রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪ নিত্যপণ্যের বাজার ও জ্বালানি সংকট উত্তরণে সরকার সঠিক পথে রয়েছে: নওগাঁয় জাহিদুল ইসলাম ধলু এমপি রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ নওগাঁয় আদিবাসী জনগোষ্ঠীর জন্য কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন দুই উপজেলার সীমান্তে সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ বসুন্ধরার সহায়তায় নান্দাইলে ২০ নারীর স্বপ্নপূরণের যাত্রা সিনেমা থেকে বাদ পড়েন তাপসী জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! আওয়ামী লীগের দোসর গ্রেপ্তারে পুলিশকে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সমুদ্রতীরে মুগ্ধতা ছড়ালেন দীঘি

  • প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২.২২ পিএম
  • ১৫৫ দেখেছেন:

এফএনএস বিনোদন  : রোদ নেমে গেছে। আকাশ কিছুটা মেঘলা। সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। আর সেই সৈকতে দাঁড়িয়ে প্রার্থনা ফারদিন দীঘি। সামুদ্রিক বাতাসে যেন নিজেকে ভাসিয়ে দিলেন অনুভবের ভেলায়। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন দীঘি। জলপাই, কালো আর হালকা নীলের সংমিশ্রণে শাড়ি, ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে সেজেছেন অভিনেত্রী। সোনালী আভার খোলা চুল উড়ছে বাতাসের সঙ্গ পেয়ে। এসবের মধ্যে রূপ আর শরীরী আবেদনে ফুটিয়ে তুললেন নানা ভঙ্গিমায়। কখনো হাত মেলে দিয়ে, কখনো কোমরে-বুকে রেখে; ক্যামেরাবন্দী হয়েছেন দীঘি। ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কেবল দুটি শব্দ-‘ব্লেসড মেস’। অর্থাৎ প্রকৃতির নিবিড় স্পর্শে গিয়ে তিনি যেন একইসঙ্গে পরিতৃপ্ত এবং এলোমেলো অনুভব করছেন। ধারণা করা হচ্ছে, দীঘি তার ছবিগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণ করেছেন। কিছুদিন আগেই কক্সবাজার গিয়েছিলেন অভিনেত্রী। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের প্রচারণার স্বার্থেই ছিল তার ওই সফর। এদিকে শাড়িতে দীঘিকে দেখে বেশ উচ্ছ্বসিত তার ভক্তরা। মাত্র আধা ঘণ্টায় পোস্টের রিঅ্যাকশন ছাড়িয়েছে এক হাজার তিনশ। মন্তব্যও পড়ছে দেদার। কেউ লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’; আরেকজনের প্রশ্ন, ‘তুমি এত সুন্দর কেন?’ এসবের মাঝে অবশ্য নেতিবাচক মন্তব্যও কম নয়। তবে নেটিজেনদের এসব মন্তব্যে ভ্রুক্ষেপ করেন না দীঘি। প্রসঙ্গত, অনেক দিন হলো অভিনয়ে সেভাবে পাওয়া যাচ্ছে না দীঘিকে। বিভিন্ন প্রচারণামূলক কাজেই সময় কাটছে অভিনেত্রীর।

শেয়ার করুন

আরও খবর>

© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews