বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
প্রথমে সিভি, পরে ভাইভা—এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের পদ্ধতি জাতিসংঘ এসেম্বলি হলে সভাপতিত্ব করছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানির প্রক্রিয়া নিয়ে জালিয়াতির অভিযোগ বাবার ন্যায্যতার প্রশ্ন, মায়ের আন্তর্জাতিক কূটনীতি, এবার তারেকের নতুন অধ্যায় মান্দার উথরাইল বিলে কৃষকের জন্য সেড, মিলেছে স্বস্তি জাপানে টাইফুন দুজুয়ানে নিহত ৪, বিদ্যুবিচ্ছিন্ন ৪৫ হাজার বাড়ি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর, সুযোগ তিন ধরনের শিক্ষার্থীর

চিলিতে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ প্রবীণ বাসিন্দা নিহত

  • প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৩০ পিএম
  • ১২৩ দেখেছেন:

এফএনএস (অনলাইন ডেস্ক) আমেরিকার দেশ চিলিতে দক্ষিণাঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের অন্তত ১৬ জন বয়স্ক নাগরিক নিহত হয়েছেন। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে পিত্রুফকেনের এল এদেন বৃদ্ধাশ্রমে এই আগুন ও প্রাণহানির ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় অগ্নিদগ্ধ ও আহত আরও ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আল জাজিরার।

আজ শনিবার গভীর রাতে দেশটির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আরাউকানিয়া অঞ্চলের পিত্রুফকেন শহরের একটি একতলা বৃদ্ধনিবাসে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট গিয়ে শনিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় প্রশাসন জানায়, আগুন লাগার সময় ভবনটিতে মোট ২৬ জন বয়স্ক মানুষ অবস্থান করছিলেন। উদ্ধারকারীরা ১০ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও ১৬ জন ঘটনাস্থলেই মারা যান। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের শিকার বৃদ্ধনিবাসটির বিরুদ্ধে নিরাপত্তা বিধি না মানার পুরোনো অভিযোগ রয়েছে। পিত্রুফকেনের মেয়র জ্যাকলিন রোমেরো ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হোসে ব্রাভো জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নির্ধারিত স্যানিটারি ও অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘন করে আসছিল। নিয়ম না মেনে পরিচালনা করায় ২০১৯ সাল থেকে একাধিকবার সেটির বিরুদ্ধে জরিমানা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও কার্যক্রম অব্যাহত ছিল।

ঘটনা তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় পুলিশ ও প্রসিকিউশন। চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত নিহতদের প্রতি শোক জানিয়ে পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় দেশের সব নার্সিং হোমের নিরাপত্তা মান জরুরি ভিত্তিতে পর্যালোচনারও আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews