বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বেগমগঞ্জে সেতুর কাজে বাঁশ, দুই এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আ. লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ বাসাইলে ১০ কোটি টাকার সেতুর ফুটপাত ঢালাইয়ে রডের বদলে বাঁশ আফতাবনগর-বনশ্রী সংযোগে নতুন সেতু, কমবে নাগরিক দুর্ভোগ নওগাঁয় ঢোল-মাদলের ছন্দে মুখরিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কারাম উৎসব মানুষের দুঃখ-দুর্দশা শুনছেন গাজীপুরের ডিসি, মিলছে তাৎক্ষণিক সহায়তা আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন দেশ

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ

  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৫০ পিএম
  • ৮ দেখেছেন:

মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপিসহ দলীয় অঙ্গ সংগঠনের সমন্বিত উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় নেতা-কর্মীদের অংশগ্রহণে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়েল সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী সমাবেশের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জাহানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কায়সার বুলবুল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তাগণ দেশকে সন্ত্রাস ও নৈরাজ্য মুক্ত করতে সর্বদা মাঠে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন বলে জানান।

শেয়ার করুন

আরও খবর>

© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews