বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বেগমগঞ্জে সেতুর কাজে বাঁশ, দুই এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আ. লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ বাসাইলে ১০ কোটি টাকার সেতুর ফুটপাত ঢালাইয়ে রডের বদলে বাঁশ আফতাবনগর-বনশ্রী সংযোগে নতুন সেতু, কমবে নাগরিক দুর্ভোগ নওগাঁয় ঢোল-মাদলের ছন্দে মুখরিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কারাম উৎসব মানুষের দুঃখ-দুর্দশা শুনছেন গাজীপুরের ডিসি, মিলছে তাৎক্ষণিক সহায়তা আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন দেশ

আ. লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯.০১ পিএম
  • ৬ দেখেছেন:

ডেস্ক রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে  নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে নওগাঁ শহরের কেডির মোড় দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লাইব্রেরি পট্টিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, বিএনপির কেন্দ্রীয় সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন , নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা: মিজানুর রহমান মিজান প্রমুখ।

এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews