বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
আফতাবনগর-বনশ্রী সংযোগে নতুন সেতু, কমবে নাগরিক দুর্ভোগ নওগাঁয় ঢোল-মাদলের ছন্দে মুখরিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কারাম উৎসব মানুষের দুঃখ-দুর্দশা শুনছেন গাজীপুরের ডিসি, মিলছে তাৎক্ষণিক সহায়তা আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন দেশ কারাগারে বাড়ছে বন্দিমৃত্যুর সংখ্যা ভুলেও যেসব কথা বলা যাবেনা এআইকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট, সোলার প্যানেল বসবে ৬,৫৪৪ প্রতিষ্ঠানে ধামইরহাটে বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর, সুযোগ তিন ধরনের শিক্ষার্থীর

  • প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১.৩০ পিএম
  • ৬১ দেখেছেন:

ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন শুরু হবে ২৭ সেপ্টেম্বর (রোববার)। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টায়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২১ সেপ্টেম্বর প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন গ্রহণের সময়সূচি ও যোগ্যতার বিষয়গুলো জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন তিন ধরনের শিক্ষার্থী। যারা আগে আবেদন করেননি অথবা আবেদন করেও কোনো কলেজে সিলেকশন পাননি, তারা এ ধাপে আবেদন করতে পারবেন।

এ ছাড়া যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু কোনো কারণে নির্বাচন নিশ্চায়ন করতে পারেননি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেননি, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবেন।

চূড়ান্ত মনোনয়ন পেয়েও ভুল কোটা নির্ধারণের কারণে কলেজে ভর্তি হতে পারেননি, এমন শিক্ষার্থীরাও এ ধাপে আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করতে হবে
দ্বিতীয় ধাপের আবেদন শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের নির্দেশিকা অনুসরণ করে করতে হবে। নির্ধারিত ওয়েবসাইট হলো https://xiclassadmission.gov.bd।

সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসনসংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।

তবে প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে সিলেকশন না পাওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। দ্বিতীয় ধাপে তাদের অনলাইন আবেদন ফি ২২০ টাকা দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে।

নিশ্চায়ন না করলে আবেদন বাতিল
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে ৩ অক্টোবর (শনিবার) রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী নির্বাচন নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর (রোববার) রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর (সোমবার) থেকে ৭ অক্টোবর (বুধবার) পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপে আবেদন করার সময় কোটার যোগ্যতা বুঝে সঠিকভাবে কোটা নির্ধারণ করে আবেদন করতে বলা হয়েছে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদেরও পুনরায় অনুরোধ করা হয়েছে।

প্রথম ধাপে নির্বাচিত ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন
এর আগে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী নির্বাচিত হন।

প্রথম ধাপের ভর্তি কার্যক্রম ২০ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর দ্বিতীয় ধাপে আবেদন ও ভর্তি কার্যক্রমের মাধ্যমে আরও শিক্ষার্থীর একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ তৈরি হবে। সূত্র: এফএনএস

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews