বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
বাসাইলে ১০ কোটি টাকার সেতুর ফুটপাত ঢালাইয়ে রডের বদলে বাঁশ আফতাবনগর-বনশ্রী সংযোগে নতুন সেতু, কমবে নাগরিক দুর্ভোগ নওগাঁয় ঢোল-মাদলের ছন্দে মুখরিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কারাম উৎসব মানুষের দুঃখ-দুর্দশা শুনছেন গাজীপুরের ডিসি, মিলছে তাৎক্ষণিক সহায়তা আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন দেশ কারাগারে বাড়ছে বন্দিমৃত্যুর সংখ্যা ভুলেও যেসব কথা বলা যাবেনা এআইকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট, সোলার প্যানেল বসবে ৬,৫৪৪ প্রতিষ্ঠানে

ধামইরহাটে বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

  • প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭.০৭ পিএম
  • ২৮ দেখেছেন:

মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ :নওগাঁর ধামইরহাটে সরকারি ইজারাভুক্ত হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি খাস জমি দখল করে স্থাপনার চেষ্টা করলে তা গুড়িয়ে দিয়ে অভিযুক্তকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সতর্কও করা হয়েছে।

জানা গেছে, ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের অধীন পলাশবাড়ী হাট-বাজারের পেরিফেরিভুক্ত খাস জমির গলি দিয়ে ক্রেতা ও স্থানীয় যাতায়াত করতো। সেখানে আইন অবজ্ঞা করে হাটের ক্রেতা ও সাধারণ জনগনের চলাচলের জায়গা দখল করে দোকান ঘর নির্মানের চেষ্টা করে ওই এলাকার আতাউর রহমান ও তার ছেলে রিফাত হোসেন। ২৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে অভিযোগটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের নির্দেশনায় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় অবৈধভাবে ঘর নির্মান বন্ধ করে দেন। এ সময় তিনি আইনের প্রতি সকলকে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানিয়ে বলেন,‘ হাট-বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন ২০২৩ এর ১০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া খাস জমির উপর হাট-বাজারের সম্পত্তিতে কোন ভাবে দোকান-পাট বা স্থাপনা নির্মান করা যাবে না।’ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের এমন আইনসিদ্ধ পরামর্শ ও নির্দেশনায় অভিযুক্ত আতাউর রহমান ও তার ছেলে রিফাত তাদের ভুল বুঝতে পেরে আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews