মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাবার ন্যায্যতার প্রশ্ন, মায়ের আন্তর্জাতিক কূটনীতি, এবার তারেকের নতুন অধ্যায় মান্দার উথরাইল বিলে কৃষকের জন্য সেড, মিলেছে স্বস্তি জাপানে টাইফুন দুজুয়ানে নিহত ৪, বিদ্যুবিচ্ছিন্ন ৪৫ হাজার বাড়ি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর, সুযোগ তিন ধরনের শিক্ষার্থীর ব্যস্ত কর্মসূচি নিয়ে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত রাজউকের নকশা অনুমোদনে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস নওগাঁর রাণীনগরে পথরোধ করে ছিনতাই; দুই ডাকাত গ্রেপ্তার ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে রাজধানীতে ৪৪০৭ মামলা

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

  • প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১.৪৪ এএম
  • ৮ দেখেছেন:

আসাদুর রহমান জয়. নওগাঁ: নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় ফারুক হোসেন (৪০) নামে এক চার্জারভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাবাইহাট ব্রিজের ওপর গীত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস একটি চার্জারভ্যানকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ভ্যানচালক ফারুক হোসেন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুতগামী বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে মরদেহের অর্ধেক থেতলে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মান্দা থানায় একটি ইউডি মামলা দায়েরের হয়েছে।

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews