মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাবার ন্যায্যতার প্রশ্ন, মায়ের আন্তর্জাতিক কূটনীতি, এবার তারেকের নতুন অধ্যায় মান্দার উথরাইল বিলে কৃষকের জন্য সেড, মিলেছে স্বস্তি জাপানে টাইফুন দুজুয়ানে নিহত ৪, বিদ্যুবিচ্ছিন্ন ৪৫ হাজার বাড়ি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর, সুযোগ তিন ধরনের শিক্ষার্থীর ব্যস্ত কর্মসূচি নিয়ে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত রাজউকের নকশা অনুমোদনে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস নওগাঁর রাণীনগরে পথরোধ করে ছিনতাই; দুই ডাকাত গ্রেপ্তার ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে রাজধানীতে ৪৪০৭ মামলা

পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি আটক

  • প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৫৬ পিএম
  • ৬১ দেখেছেন:

এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ: নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই চোরাকারবারীকে আটক করেছে ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল। শনিবার রাতে নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল জাব্বার এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কাটাপুকুর  নামক স্থানে অভিযান পরিচালনা করে ১১৩ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক কেেরন। আটককৃত চোরাকারবারীরা হলেন পশ্চিম হরিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মারুফ হোসেন (২২) ও সাপাহার উপজেলার কালাইবাড়ি এলাকার তরিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮)। আটককৃতদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে কোন ছাড় নেই বলেও তিনি জানান।

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews