মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাবার ন্যায্যতার প্রশ্ন, মায়ের আন্তর্জাতিক কূটনীতি, এবার তারেকের নতুন অধ্যায় মান্দার উথরাইল বিলে কৃষকের জন্য সেড, মিলেছে স্বস্তি জাপানে টাইফুন দুজুয়ানে নিহত ৪, বিদ্যুবিচ্ছিন্ন ৪৫ হাজার বাড়ি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর, সুযোগ তিন ধরনের শিক্ষার্থীর ব্যস্ত কর্মসূচি নিয়ে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত রাজউকের নকশা অনুমোদনে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস নওগাঁর রাণীনগরে পথরোধ করে ছিনতাই; দুই ডাকাত গ্রেপ্তার ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে রাজধানীতে ৪৪০৭ মামলা

গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী  পালিত 

  • প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৫০ পিএম
  • ৫৬ দেখেছেন:
আল আমিন মন্ডল (বগুড়া): ১৯শে সেপ্টেম্বর-২০২৬ইং শনিবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বগুড়া গাবতলীর বালিয়াদিঘী কলাকোপায় গাবতলী এলাকার মরহুম এমপি সিরাজুল হক তালুকদার এর ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সকালে গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে আজাদ মঞ্জিলে মরহুম এমপি সিরাজুল হক তালুকদার দান তহবিল হইতে ২৪ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং দুপুরে পরিবারের পক্ষ থেকে ৬শতাধিক অসহায় মানুষের মাঝে চাউল ও নগদ অর্থ-মিষ্টি বিতরণ করেন পরিবারের সদস্যবৃন্দ।
এরপূর্বে মরহুম এর রুহের মাগফিরাত কামনা করে কোনআন খানি ও কবর জিয়ারতে দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মরহুম এর পুত্র বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু, গ্রীণ কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য জোবেদা খাতুন, অধ্যাপিকা মাহমুদা হাকিম, অধ্যক্ষ ফজিলাতুন নেছা, ড.তাজমেরী এস.এ ইসলাম, পরিবারের সদস্য সাবেক এমপি লালু’র জোষ্ঠ পুত্র মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন প্রমূখ।
উল্লেখ্য, মরহুম সিরাজুল হক তালুকদার ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, ১৯৫৩ সালে বগুড়া জেলা বোর্ড সদস্য, ১৯৬৫ সালে বগুড়া জেলা কাউন্সিল সদস্য, ১৯৪৮ সাল থেকে ২৫ বৎসর বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আজীবন বাংলাদেশ রেডক্রস সোসাইটির সদস্য ছিলেন। মরহুম এমপি সিরাজুল হক তালুকদার দৈনিক উত্তর কোণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মরহুম মোজাম্মেল হক তালুকদার এবং বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু’র পিতা ছিলেন। এছাড়াও দয়রামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews