মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

নওগাঁয় বিনামূল্যে দিনব্যাপী ২০০ রোগীর চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫.৪৬ পিএম
  • ৭৭ দেখেছেন:

স্টাফ রিপোর্টার: নওগাঁয় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শহরের নওগাঁ পিটিআই স্কুলে বগুড়া গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে এ সেবা শুরু হয়েছে।

জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজাম্মান উজ্জল এর আয়োজন করে।

চিকিৎসা সেবায় বগুড়া গাক চক্ষু হাসপাতালের আউটরীচ কোর্ডিনেটর শাহিনুর রহমান ও ডাঃ মাহমুদুল হাসান সহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

 

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে শহরের বিভিন্ন মহল্লায় হতদরিদ্র সহ বিভিন্ন শ্রেনী-পেশার বয়স্ক নারী-পুরুষরা চিকিৎসা নেয়।

 

আয়োজকরা জানান- দিনব্যাপী বিনামূল্যে প্রায় ২ শতাধিক রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে। এরমধ্যে গুরুত্বর রোগীদের বিনামূল্যে ছানি রোগীদের অপারেশন করা হবে। চিকিৎসা সেবায় বগুড়া গাক চক্ষু হাসপাতালের চিকিৎসকসহ ১১ জনের একটি টিম অংশ নেয়।#

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews