শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেগমগঞ্জে সেতুর কাজে বাঁশ, দুই এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আ. লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ বাসাইলে ১০ কোটি টাকার সেতুর ফুটপাত ঢালাইয়ে রডের বদলে বাঁশ আফতাবনগর-বনশ্রী সংযোগে নতুন সেতু, কমবে নাগরিক দুর্ভোগ নওগাঁয় ঢোল-মাদলের ছন্দে মুখরিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কারাম উৎসব মানুষের দুঃখ-দুর্দশা শুনছেন গাজীপুরের ডিসি, মিলছে তাৎক্ষণিক সহায়তা আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন দেশ

মান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের সবজি চাষের উপকরণ বিতরণ

  • প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৩৭ পিএম
  • ১৪৪ দেখেছেন:

নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ : নওগাঁ জেলার  মান্দা উপজেলায়  জলবায়ুর প্রভাব মোকাবিলা ও প্রান্তিক জনগোষ্ঠীর অভিযোজন এর লক্ষ্যে ব্যতিক্রম উদ্যোগ হাতে নিয়েছে বিএসডিও-গেটকা প্রকল্পের যুব ফোরাম সদস্যরা। দুর্যোগকালীন সময়ে পারিবারিক  খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাড়ির ছাদে সবজি ষের মাধ্যমে পারিবারিক আয়বৃদ্ধি এবং নির্দিষ্ট স্থানে পলিথিন ও প্লাষ্টিক পণ্য সুরক্ষায় তারা অভিনব ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে।

এর অংশ হিসাবে যুব সদস্যরা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের ২০টি প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের মাঝে জৈব পদ্ধতিতে সবজি চাষের জন্য বালতি, ভার্মী কম্পোস্ট সার, বিভিন্ন সবজি গাছের চারা এবং যত্রতত্র পলিথিন ও প্লাষ্টিক পণ্য বাহিরে না ফেলে নির্দিষ্ট স্থানে জমা করার জন্য ১টি করে বস্তা সরবরাহ করেছে।

যুব উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের উপকারভোগিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রসাদপুর লোকমোর্চা কমিটির সভাপতি পরেশ আলীর উপস্থিতে সভায় উপস্থিত ছিলেন যুব  ফোরাম সদস্য পার্থ কুমার, খুশী রানী, লক্ষী রানী, সুজন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আব্দুর রহমান, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আব্দুল লতিফ ও নাহিদা খাতুন।

এ বিষয়ে গেটকা প্রকল্পের মান্দা উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর আব্দুর রহমান বলেন, বরেন্দ্রভূমি সমাজ  উন্নয়ন সংস্থা (বিএসডিও) এবং ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে সুইজ্যারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং  নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড বাস্তবায়নে নওগাঁ জেলার মহাদেবপুর, সাপাহার ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০মাস মেয়াদী ‘জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

শেয়ার করুন

আরও খবর>

© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews