বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকার কবরস্থানে জায়গার সংকট, স্বজনের কবর সংরক্ষণে কোটি টাকা সাইবার আইন নিপীড়নমূলক না করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট ভেজাল ও নকল সার-কীটনাশকে ক্ষতির মুখে পড়ছে কৃষক আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলো মোজতবা খামেনি ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআই নির্ভর নতুন সুবিধা আনছে ইউটিউব লোকসান ও সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন ধামইরহাটে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে গৃহবধূ জখম

ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআই নির্ভর নতুন সুবিধা আনছে ইউটিউব

  • প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১.৪৪ এএম
  • ১৭ দেখেছেন:

অনলাইন ডেস্ক: ইউটিউবের বার্ষিক ‘মেড অন ইউটিউব’ আয়োজনে দর্শক ও নির্মাতাদের জন্য এআইনির্ভর একাধিক নতুন সুবিধা উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এই আয়োজনে ভিডিও খোঁজা, কেনাকাটা, ব্যক্তিগত ফিড তৈরি, ভিডিও সম্পাদনা, শর্টস, ইউটিউব স্টুডিও, ইউটিউব মিউজিক এবং নির্মাতাদের সঙ্গে দর্শকদের যোগাযোগের অভিজ্ঞতায় পরিবর্তনের ঘোষণা আসে। একই সঙ্গে কনটেন্ট নির্মাতাদের আয় বাড়ানোর জন্য নতুন ফিচারও যুক্ত হচ্ছে প্ল্যাটফর্মটিতে।

এআই দিয়ে পছন্দের ভিডিও খুঁজতে ‘কাস্টম ফিডস’

‘কাস্টম ফিডস’ সুবিধায় ব্যবহারকারী নিজের ভাষায় লিখে জানাতে পারবেন কী ধরনের ভিডিও দেখতে চান। যেমন, ৩০ মিনিটের যাত্রায় শোনার মতো ভিডিও পডকাস্ট বা রাতে দেখার জন্য দীর্ঘ তথ্যচিত্র। গুগলের জেমিনি এআই সেই নির্দেশনা বিশ্লেষণ করে আলাদা ফিড তৈরি করবে, যা ইউটিউবের হোমপেজে আলাদা ট্যাব হিসেবে রাখা যাবে। সুবিধাটি ব্যবহার করে একাধিক ফিড তৈরি করা যাবে এবং সেগুলো নিয়মিত নতুন ভিডিও দিয়ে হালনাগাদ হবে। যুক্তরাষ্ট্রে ওয়েব, মোবাইল ও টিভিতে কিছুদিনের মধ্যে সুবিধাটি চালুর কথা জানিয়েছে ইউটিউব।

‘আস্ক ইউটিউবে’ যুক্ত হচ্ছে কেনাকাটার সুবিধা

পরীক্ষামূলকভাবে চালু করা ‘আস্ক ইউটিউব’ সুবিধায় এবার কেনাকাটার সহায়তা যুক্ত করছে প্ল্যাটফর্মটি। নির্দিষ্ট কোনো পণ্যের রিভিউ খুঁজলে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও সাজানোর পাশাপাশি বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য ও সামগ্রিক বিষয়বস্তু তুলনা করে দেখানোর সুবিধাও পাওয়া যাবে। ভিডিও দেখার সময়ও পণ্য নিয়ে সরাসরি প্রশ্ন করা যাবে। জুনে ১৪ কোটির বেশি মানুষ আস্ক ইউটিউব ব্যবহার করেছে, যা গত ডিসেম্বরের তুলনায় ৫০০ শতাংশের বেশি।

ইউটিউব স্টুডিওতে এআই সহায়তা

নির্মাতাদের জন্য ‘অ্যাআস্ক স্টুডিও’ সুবিধা ওয়েবের পাশাপাশি আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপেও বিস্তৃত করা হচ্ছে। প্রকাশের আগে ভিডিও দেখিয়ে গতি, কাঠামো ও গল্প বলার ধরন নিয়ে পরামর্শ নেওয়া যাবে। ভিডিওর বিষয়বস্তু ও নির্মাতার নিজস্ব ধরন অনুযায়ী শিরোনাম ও থাম্বনেইল তৈরির সুবিধাও থাকবে। ‘ডায়নামিক থাম্বনেইলস’ সুবিধায় সর্বোচ্চ তিনটি থাম্বনেইল আলাদা দর্শকগোষ্ঠীর কাছে দেখিয়ে কোনটি বেশি কার্যকর তা নির্ধারণ করবে ইউটিউব।

ভিডিওর তিন সংস্করণও পরীক্ষা করা যাবে

ইউটিউবের এ/বি পরীক্ষার সুবিধা এখন শিরোনাম ও থাম্বনেইলের পাশাপাশি ভিডিওর তিনটি আলাদা কাট পরীক্ষা করতে পারবে, যাতে কোন সংস্করণের শুরু বা ‘হুক’ দর্শককে বেশি সময় ধরে রাখে তা বোঝা যায়। ২০২৭ সাল থেকে শর্টসেও এ সুবিধা আসবে। লাইভ স্ট্রিমিংয়ে পরবর্তী বছরের শুরুতে রিয়েল-টাইম স্বয়ংক্রিয় ডাবিং পরীক্ষামূলকভাবে চালু হবে। ‘লাইভ শোডাউন’-এ একাধিক নির্মাতা একসঙ্গে লাইভে এসে দর্শকদের অংশগ্রহণে প্রতিযোগিতাও করতে পারবেন।

কথোপকথনেই হবে ভিডিও সম্পাদনা

‘কনভারসেশনাল এডিটিং’ সুবিধায় নির্মাতারা স্বাভাবিক ভাষায় নির্দেশনা দিয়ে ভিডিও সম্পাদনা করতে পারবেন। এআইকে নির্দিষ্ট দৃশ্য বাছাই, বিরতি বাদ দেওয়া, ফ্রেমের ক্রম পরিবর্তন, মিউজিক ও ট্রানজিশন যোগের নির্দেশ দেওয়া যাবে। প্রয়োজন হলে নির্মাতা আবার ম্যানুয়ালি টাইমলাইনে গিয়ে পরিবর্তন করতে পারবেন। ২০২৭ সালের শুরুতে শর্টস ও ইউটিউব ক্রিয়েট অ্যাপে সুবিধাটি আসবে।

শর্টসে ধারাবাহিক গল্প

‘শর্টস সিরিজ’ ফিচারে নির্মাতারা শর্টস ভিডিওকে টিভি সিরিজের মতো সিজন ও পর্বে সাজাতে পারবেন। কাস্টম থাম্বনেইল ও ধারাবাহিক প্লেব্যাকের মাধ্যমে দর্শক এক ভিডিও শেষ করে পরের পর্বে যেতে পারবেন। ওয়েব, মোবাইল ও টিভিতে ইউটিউব পার্টনার প্রোগ্রামের নির্মাতাদের জন্য সুবিধাটি চালু হচ্ছে। ২০২৬ সালের প্রথমার্ধে ইউটিউবের মাইক্রোড্রামা ৬৫০ কোটির বেশি ভিউ পেয়েছে।

ইউটিউব মিউজিকে এআই

‘অ্যাস্ক মিউজিক’ সুবিধায় গান, শিল্পী ও পডকাস্ট নিয়ে স্বাভাবিক ভাষায় প্রশ্ন করা যাবে। ৩০ কোটির বেশি গানের ক্যাটালগ থেকে নিজের পছন্দ অনুযায়ী কিউ তৈরি বা কোনো গানের পেছনের তথ্য জানা যাবে। ‘ইওর পডকাস্ট লাইনআপ’ প্রতি সপ্তাহে এআই তৈরি অডিও গাইডের মাধ্যমে নতুন পডকাস্টের সংক্ষিপ্ত পরিচিতি ও রেকোমেন্ডেশন দিবে। দুটি সুবিধাই বিশ্বজুড়ে ইউটিউব মিউজিক ও প্রিমিয়াম গ্রাহকদের জন্য শিগগিরই আসছে।

মন্তব্য ও ফ্যান কমিউনিটিতে নতুন সুবিধা

কমেন্টে জিআইএফ দিয়ে উত্তর দেওয়া এবং টিভি থেকে ভয়েস কমান্ডে মন্তব্য করার সুবিধা আসছে। নির্মাতারা নিজেদের প্রয়োজন অনুযায়ী মন্তব্য নিয়ন্ত্রণের জন্য ব্যক্তিগতকৃত মডারেশন সুবিধাও পরীক্ষা করতে পারবেন। অর্থের বিনিময়ে সদস্যদের জন্য আলাদা কমিউনিটি তৈরি করা যাবে। ‘হাইপ উইথ জুয়েলস’ সুবিধায় দর্শকেরা ভার্চুয়াল জুয়েল কিনে পছন্দের নির্মাতার ভিডিওকে আরও বেশি হাইপ করতে পারবেন।

সুত্র:  এফএনএস প্রযুক্তি

শেয়ার করুন

আরও খবর>

© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews