মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাবার ন্যায্যতার প্রশ্ন, মায়ের আন্তর্জাতিক কূটনীতি, এবার তারেকের নতুন অধ্যায় মান্দার উথরাইল বিলে কৃষকের জন্য সেড, মিলেছে স্বস্তি জাপানে টাইফুন দুজুয়ানে নিহত ৪, বিদ্যুবিচ্ছিন্ন ৪৫ হাজার বাড়ি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর, সুযোগ তিন ধরনের শিক্ষার্থীর ব্যস্ত কর্মসূচি নিয়ে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত রাজউকের নকশা অনুমোদনে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস নওগাঁর রাণীনগরে পথরোধ করে ছিনতাই; দুই ডাকাত গ্রেপ্তার ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে রাজধানীতে ৪৪০৭ মামলা

নওগাঁর সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

  • প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৪৯ পিএম
  • ৯০ দেখেছেন:

মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ : নওগাঁর সাপাহারে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাশয় ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সাপাহার থানা চত্বরের পুকুরেও মাছের পোনা অবমুক্ত করা হয়। এ কর্মসূচির আওতায় উপজেলার ২০টি প্রতিষ্ঠান ও জলাশয়ে মোট ২৮৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার শামিম রেজা, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, স্থানীয় জনগণের আমিষের চাহিদা পূরণ এবং মৎস্যসম্পদের উন্নয়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews