মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  • প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৪১ পিএম
  • ৫৩ দেখেছেন:
স্টাফ রিপোর্টার: নওগাঁয় জেলা পরিষদের উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তি তুলে দেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, উপ সহকারী প্রকৌশলী আব্দুস সবুর, শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ, মেহেজাবিন উশা বক্তব্য রাখেন। এসময় অন্যান্য কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, তোমরাই আগামীর নওগাঁ তথা বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মেধার মূল্যায়ন করা এবং তোমাদের সঠিক পথে চালিত করা আমাদের দায়িত্ব। এই বৃত্তি তোমাদের আরও কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের জন্য উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি। জেলা পরিষদ সব সময় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মেধাবীদের পাশে থাকবে।
আয়োজকরা জানান, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩২ লাখ ৭০ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে প্রদান করা হয়।

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews