মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৪৪ পিএম
  • ৫৪ দেখেছেন:

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় ডেঙ্গু মশার বিস্তার রোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি করেছে জেলা যুবদল।
রবিবার বেলা ১২টার দিকে নওগাঁ সরকারি কলেজ চত্বর থেকে এই কার্যক্রম শুরু হয়। এরপর  নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বর, স্টাফ কোয়ার্টার এলাকা, সেবাশ্রম রোড, রুবির মোড়, কাজির মোড় এবং মুক্তির মোড়সহ বেশ কিছু জনবহুল এলাকায় মশক নিধনের ওষুধ স্প্রে, ওষুধ ছিটানো ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতাকর্মীরা।। পাশাপাশি পথচারী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন।

এসময় নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু, রুবেল হোসেন, ময়নুল হক লিটন, রুহিনুল ইসলাম ও নাসিম ইকবালসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এবং ডেঙ্গুর প্রকোপ কমাতে যুবদলের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews