সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
জাতিসংঘে ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স গ্রেপ্তার হলেন গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী নওগাঁয় তেলের দাম বৃদ্ধিতে জনমনে ক্ষোভ অনলাইনে মুরগির বাচ্চা বিক্রির নামে প্রতারণা, টাকা নিয়ে উধাও চক্র রাণীনগরে হামলা চালিয়ে অধ্যক্ষের হাত-পা ভেঙে মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা! পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি আটক গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী  পালিত  ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮

  • প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১.০১ পিএম
  • ৭৫ দেখেছেন:

স্টাফ রিপোর্টার: সিলেটে গত ২৪ ঘণ্টায় (আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫১৮ জন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে মৃতদের মধ্যে সুনামগঞ্জের দুই শিশু এবং মৌলভীবাজারের এক শিশুর তথ্য উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে দুজন চিকিৎসাধীন ছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক হিসাবেও মৃত্যুর ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সিলেটে এ পর্যন্ত হামের উপসর্গে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৯ জনের এবং নিশ্চিত হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১৪ শিশুর ও নিশ্চিত হামে মৃত্যু হয়েছে এক জনের। অন্যদিকে, সুনামগঞ্জে সন্দেহজনক হামে ৬২ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১ জনের।

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews