সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে রাজধানীতে ৪৪০৭ মামলা জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে যুক্ত হলো ৪০ আইসিইউ শয্যা অনিশ্চয়তার দিন শেষ, এমপি ধলুর উদ্যোগে ঘর পেলেন দুই অসহায় পরিবার নওগাঁয় দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন জাতিসংঘে ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স গ্রেপ্তার হলেন গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী নওগাঁয় তেলের দাম বৃদ্ধিতে জনমনে ক্ষোভ অনলাইনে মুরগির বাচ্চা বিক্রির নামে প্রতারণা, টাকা নিয়ে উধাও চক্র

নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

  • প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৪৯ পিএম
  • ৪ দেখেছেন:

মাহমুদুননবী বেলাল: নওগাঁ সদর উপজেলা পরিষদের এমপি’র পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদের পুরাতন ভবনে এ পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এম.পি। উদ্বোধন অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল আমিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ আল কাফি তুহিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নওগাঁ সদরের সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় এবং জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার লক্ষ্যে এই পরিদর্শন কক্ষ চালু করা হয়েছে।

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews