রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নওগাঁয় সাবেক দুই চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নওগাঁয় বিনামূল্যে দিনব্যাপী ২০০ রোগীর চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত দুর্গম পাহাড়ে বসুন্ধরার উদ্যোগ, সেলাই মেশিন পেলেন ১০০ নারী স্কুল-কলেজের অব্যয়িত হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে নেয়ার উদ্যোগ ই-বর্জ্যরে রাসায়নিকে তীব্র হচ্ছে দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি নওগাঁয় মাদকের হটস্পটে পুলিশের হানা; নারী মাদক বিক্রেতাসহ নয় জন গ্রেপ্তার ডাকসুতে ইতিহাসের ছবি, বাদ দেওয়া নয়—জানতে হবে পুরো প্রেক্ষাপট জেডএফসি-২: আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে বাংলাদেশের জয় পাকিস্তানে মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষচারা বিতরণ

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮

  • প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১.০১ পিএম
  • ৪৩ দেখেছেন:

স্টাফ রিপোর্টার: সিলেটে গত ২৪ ঘণ্টায় (আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫১৮ জন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে মৃতদের মধ্যে সুনামগঞ্জের দুই শিশু এবং মৌলভীবাজারের এক শিশুর তথ্য উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে দুজন চিকিৎসাধীন ছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক হিসাবেও মৃত্যুর ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সিলেটে এ পর্যন্ত হামের উপসর্গে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৯ জনের এবং নিশ্চিত হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১৪ শিশুর ও নিশ্চিত হামে মৃত্যু হয়েছে এক জনের। অন্যদিকে, সুনামগঞ্জে সন্দেহজনক হামে ৬২ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১ জনের।

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews